০৬:০৮ পি.এম
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে মদ তৈরির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দুজনকে গ্রেফতার করেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুনহাট ব্র্যাক অফিসের পাশের তিনতলা একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও প্রায় ২ হাজার লিটার জাওয়া এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন: বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন, বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধের নির্দেশ
অভিযুক্তদের মধ্যে রয়েছেন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর এবং বাসার মালিক মো. উজ্জ্বল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে চক্রটি দেশি-বিদেশি মদ তৈরি করে গ্রিন সিটি এলাকায় বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন