০১:০৯ পি.এম
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেননি। তাদের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছেন।
ফল বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাশ করেছেন। অন্যদিকে, ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন ফেল করেছেন।
এদের মধ্যে ইংরেজি বিষয়ে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন ফেল করেছেন।
আরও পড়ুন: কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও প্রসারে গুরুত্বারোপ রাষ্ট্রপতির
এদিকে, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এটি সর্বশেষ ২০০৪ সালে ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর থেকে এইচএসসিতে পাশের হার আর কখনো এত কম হয়নি। গত ২১ বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একযোগে সারা দেশে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি আরও জানান, যে শিক্ষার্থী যে বিষয়গুলোতে ফেল করেছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নিতেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন