০৩:৩২ পি.এম
বিদেশে বসবাসরত কোনো প্রবাসী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা ভোটার নিবন্ধনের আবেদন করার পর নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে প্রাপ্ত যোগাযোগের জবাব না দিলে সাত দিনের মধ্যে তার আবেদন বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এই তথ্য প্রদান করেছেন।
এ বিষয়ে কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজনের তাগিদে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করবেন। যদি ফোনে যোগাযোগ করা সম্ভব না হয়, তবে এসএমএস পাঠানো হবে।
আরও পড়ুন: হামলার ভিডিও করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, এসএমএস পাঠানোর পরেও আবেদনকারী যদি সাত দিনের মধ্যে কোনো সাড়া না দেন, তবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তার নিজ সিএমএস অ্যাকাউন্ট থেকে আবেদন বাতিল করার বার্তা পাঠিয়ে আবেদনটি বাতিল করবেন।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকাসহ মোট ১৪টি দেশের ২৪টি বাংলাদেশ মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে শিগগিরই এই কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: দুদক-এর অনুসন্ধানে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন