০৫:২০ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
নিহত দুই শিক্ষার্থী হলেন- চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) এবং শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেটে অবস্থিত বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা দুজন সাঁতার কাটতে গিয়েছিলেন এবং পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান। পরে খবর পেয়ে সহপাঠী এবং অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন