০৭:২৬ পি.এম
গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে স্থানীয় গ্রাহকরা তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা এই সময় 'নো গ্যাস, নো বিল' নীতি চালুর হুঁশিয়ারি দেন যদি নিয়মিত গ্যাস সরবরাহ না পায়।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর গোপালপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কার্যালয় ঘেরাও করেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকরা।
এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান ও মোস্তফা জামানসহ স্থানীয় নেতারা।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
বক্তারা জানান, নিয়মিত গ্যাস বিল তারা পরিশোধ করলেও দীর্ঘ দিন যাবৎ বাসাবাড়িতে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। এই কারণে রান্নাবান্নার পাশাপাশি নানা দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
তারা দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে 'নো গ্যাস, নো বিল' নীতি গ্রহণের পাশাপাশি আগামীতে আরো বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেছেন, 'চট্টগ্রামের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি সচল হলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে।'
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন