০৮:৫৯ পি.এম
চা চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি একই সঙ্গে জানিয়েছেন, দেশের অন্যান্য চাষিদের মতো চা চাষিরাও ভর্তুকির সার বরাদ্দ পাবেন।
সোমবার বিকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা শিল্পে সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি
এ আয়োজনটি পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কার্যালয় ও জেলা প্রশাসন করেছে।
এ সময় চা বোর্ডের চেয়ারম্যান উল্লেখ করেন, চায়ের গুণগত মান নিয়ে যে সমস্যা ছিল তা কেটে গেছে।
এখন মানসম্মত চাপাতা তৈরি হচ্ছে এবং এখানকার চায়ের দামও বৃদ্ধি পাচ্ছে।
তবে তিনি সতর্ক করে বলেন, চায়ের চোরাচালান রোধে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা
মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, চা আইন প্রয়োজনে নতুন করে তৈরি করা হবে।
তিনি জানান, নতুন আইনটি ২০২৬ কিংবা ২০২৭ সালে কার্যকর হবে।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, চা বোর্ডের যুগ্মসচিব ইয়াছমিন পারভীন, যুগ্মসচিব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, সচিব (উপসচিব) মো. মমিনুর রশিদ, বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন (সিনিয়র সহকারী সচিব), অর্থনীতিবিদ জি. এম আহসান হাবিব, গবেষণা কর্মকর্তা মো. নাজমুল আলম এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক করা হয়েছে,
এ সময় এনবিআর কর্মকর্তা, ব্রোকার্স ও ওয়্যারহাউজের মালিকেরা, বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা, কুরিয়ার সার্ভিসের নেতারা, ক্ষুদ্র চা চাষিরা এবং বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন