১০:৪০ এম
২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকেই স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসনকে ধীরে ধীরে দলীয়করণ করতে শুরু করেন। পদোন্নতির মাপকাঠি হিসেবে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়। ভিন্নমতের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়। এই আজ্ঞাবহ প্রশাসনই দীর্ঘ সময় ধরে হাসিনার দেড় দশকের ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখছে।
হাসিনার সরকার কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয়করণের মাধ্যমে পুরো জনপ্রশাসনকে কব্জায় নেয়।
বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগ বিশেষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করে। এভাবে রাষ্ট্রকাঠামোকে বিকলাঙ্গ করে প্রশাসনের প্রতিটি স্তরে অনুগতদের বসানো হয়। এই অনুগতদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার।
আরও পড়ুন: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী মাহবুবুর রহমান সময় সংবাদকে জানান, হাসিনা সরকার বেছে বেছে বনেদি আওয়ামী পরিবারের সদস্যদের নিয়োগ দেয়। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানেও একই চিত্র দেখা যায়। বিরোধী মত দমন করার পাশাপাশি সাজানো প্রশাসনই দীর্ঘ সময় ধরে হাসিনার অবৈধ শাসনকে টিকিয়ে রাখছে। নির্বাচনের নামে চলে প্রহসন। জনগণের ভোটাধিকার হরণ করে হাসিনার আমি-ডামি আর রাতের ভোটের কারিগরও এই আজ্ঞাবহ প্রশাসন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিকাশের প্রধান স্তম্ভ ছিল আমলাতন্ত্রে দলীয়করণ।
প্রশাসনের গতিশীলতা ফেরাতে পুরো জনপ্রশাসনে আমূল সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই পালালেন ঝর্ণা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন