১১:৪৩ এম
যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, তারা ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে ২৫০ জনেরও বেশি সদস্যের একটি দুর্যোগ মোকাবিলা দল পাঠাচ্ছে। এই দলের মধ্যে তিনটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধার ইউনিট রয়েছে, যাদের কাজ হবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই তিনটি বিশেষ উদ্ধার ইউনিটে দমকলকর্মী, চিকিৎসক, প্যারামেডিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কুকুরসহ অনুসন্ধান বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। মোট ১৮টি প্রশিক্ষিত কুকুর রয়েছে, যেগুলো বুধবার আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্ত করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: লন্ডনে সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির
মিয়ামি, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির পশ্চিমে অবস্থিত ফেয়ারফ্যাক্স কাউন্টি থেকে এসব উদ্ধার দল পাঠানো হয়েছে। তারা বর্তমানে ভেনেজুয়েলার দিকে যাচ্ছে এবং ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৯২০ জনের প্রাণহারার ঘটনা ঘটেছে।
মার্কিন বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই উদ্ধার ও ত্রাণ মিশনের অংশ হিসেবে দলগুলো প্রায় ২ লাখ পাউন্ড সমমূল্যের বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার পাঠানোর পাশাপাশি ভেনেজুয়েলায় ১৫০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে।
মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার সকালে মার্কিন মেরিন কোরের মেজর জেনারেল কেভিন জারার্ড পররাষ্ট্র দপ্তরের সমর্থনে প্রতিরক্ষা দপ্তরের ত্রাণ কার্যক্রম তদারকি করার জন্য রাজধানী কারাকাসে পৌঁছেছেন।
আরও পড়ুন: পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কারণে ৩ ইসরায়েলি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন