০৯:৪১ পি.এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছু দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে জয়লাভ করার জন্য বিএনপির একক প্রার্থী সকল স্থানেই দিতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় দল। যদিও নিজেদের মধ্যে পছন্দের ভিন্নতা থাকতে পারে। তবে দলের এবং জনগণের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের কোনও বিকল্প নেই।
আজ রোববার দুপুরে জেলার সোনাগাজী পৌর মিলনায়তনে জেলা কৃষক দলের আয়োজনের একটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
আবদুল আউয়াল মিন্টু জানিয়ে দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের সঙ্গে যেসব ওয়াদা করা হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধ এবং সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণের বাড়ি-ঘরের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কিছু কাজ করছে। নদী ভাঙন সমস্যা স্থায়ী সমাধানে ভেঙে যাওয়া মুছাপুর ক্লোজার প্রকল্পটি আগামী একনেক সভায় উঠবে।
এসময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম প্রমুখ।
মন্ত্রী, এর পূর্বে মনকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুঠির হাটে নতুন সড়ক সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন