০৩:১৬ পি.এম
রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রইল। এছাড়া বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যাহা বলা হয়েছে, তাতে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
আরও পড়ুন: এক রাতের আগুনে পরিমলের কৌটায় জমানো ৮০ হাজার টাকা পুড়েছে
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়ার অপর এক বার্তায় জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অবস্থায় রয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়ার আরো খবর,
এ অবস্থায় রোববার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য
একই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন