০৯:৪৭ পি.এম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতে অন্ধকারে একটি আমবাগানে শতাধিক আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিক।
এ ঘটনার প্রেক্ষিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে শনিবার (১ আগস্ট) বিকেলে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাদমা গ্রামের তৌয়বর রহমান চার বছর আগে নিজের জমিতে ৪০০টি আম্রপালি গাছের একটি বাগান গড়ে তোলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাগানে গিয়ে দেখতে পান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে শতাধিক আমগাছ কেটে ফেলেছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে
বাগান মালিক তৌয়বর রহমান বলেন, গাছগুলো বড় হয়ে ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল।
হঠাৎ করে এভাবে গাছ কেটে ফেলায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে পৌঁছেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন