১০:০৫ এম
কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
একটি বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের মাধ্যমে কুয়েতের মার্কিন বাহিনীর একটি ‘প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা’ ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়াও, বাহরাইনের যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ ব্যবস্থা ও একটি রাডার স্থাপনায় আরেক দফা ড্রোন হামলা চালানো হয়েছে, এমন দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
আরও পড়ুন: শি জিনপিং মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে অবাধ বাণিজ্যের আহ্বান জানালেন
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী হামলায় ঘাঁটির একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ ধ্বংস করেছে। এছাড়াও, সেখানে থাকা ‘এমকিউ-৯ ড্রোন’ সংরক্ষণের হ্যাঙ্গারও লক্ষ্যবস্তু করা হয়েছে, এমন দাবি করা হয়েছে।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন