০৭:০০ পি.এম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (২৪ জুন) কক্সবাজারে আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হিট প্রজেক্টের আওতাধীন টিচার্স ট্রেনিং, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি এবং স্কিল ডেভেলপমেন্ট সাব-কম্পোনেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর মামুন জানায়, সরকারের উচ্চশিক্ষা রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ২ হাজার ৫০০ নবীন এবং ২ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে তিনি জানান।
অধ্যাপক মামুন বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষতাকেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অঙ্গীকার।
এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
তিনি আরো বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। এই মাস্টার ট্রেইনাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় একটি পুল গঠনে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
অনুষ্ঠানে হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিংয়ের ডিন প্রফেসর ড. লায়লা নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন