০৯:৪৯ পি.এম
ইসলামী ব্যাংক নিয়ে পরিচালনাগত দ্বন্দ্বের মাঝে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য আলোচনায় এসেছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোষ্টে দাবী করা হচ্ছে যে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে বাস্তবে এই দাবির কোনো সত্যতা নেই। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে স্পষ্ট হয়েছে, লুৎফুজ্জামান বাবর এমন কোন মন্তব্য করেননি। তথ্যপ্রমাণ ছাড়া তার নামে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।
সামাজিক মাধ্যমে থাকা পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বক্তব্যটির পক্ষে কোনো প্রমাণযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া, লুৎফুজ্জামান বাবর এই মন্তব্য কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে করেছেন, সে সম্পর্কে কোন স্পষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: উজিরপুরে মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত
দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোন গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও দেখা গেছে, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এই ধরনের কোন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে শফিকুর রহমান তার একটি বক্তব্যে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।
ফলে, ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সম্পর্কিত দাবিটি সম্পূর্ণভাবে ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।
আরও পড়ুন: আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন