০৬:০৫ পি.এম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড অঞ্চলে এক দ্রুতগতির গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও দমকল বিভাগের তথ্য অনুযায়ী, একটি বড় গাড়ি ফুটপাতে উঠে এসে পথচারী এবং রাস্তার পাশে পণ্য বিক্রি করা ব্যক্তিদের ওপর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। আহত দুই পথচারী এবং গাড়িচালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইরানে যুদ্ধে মার্কিন অর্থায়ন বন্ধের আহ্বান কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারির
এখনো নিশ্চিত হওয়া যায়নি, এটি দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন