ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ


জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শাহজাহান তার ছেলেকে শুভেচ্ছা জানিয়ে এই তথ্য প্রকাশ করেন।

ফেসবুক পোস্টের সাথে ছেলের একটি ছবি যুক্ত করে শাহজাহান খান ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।’

আরও পড়ুন: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরির আবেদন শুরু ২২ নভেম্বর

বিষয়টি নিশ্চিত করে শাহজাহান খান বলেন, তিনি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তবে বিগত ১৭ বছর তিনি দলের পাওয়ারে ছিলেন না। ওই সময়ে ছাত্রদল করার মতো কোনো মানুষ ছিল না, সংগঠন কাউকে পায়নি। সেই সময় বিবেচনা করে তাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছিল। ২০১৮ সালের সেই কমিটি এখনও বহাল রয়েছে।

ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানোয় অযাচিত সমালোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কমিটির ভাঙা-গড়া দলের সিদ্ধান্ত, এটি তার সিদ্ধান্ত নয়। দল যখন মনে করবে তখন কমিটি দেবে, এবং যখন মনে করবে কমিটি ভেঙে দেবে। এর মধ্যে বিয়ে-শাদী হবে না? সন্তান হবে না? তার ছেলে ভালো কিছু করে, তার জন্য তিনি কি তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবেন না?

শাহজাহান খান আরও বলেন, এখনো পর্যন্ত দল তাকে ছাত্রদলেই রেখেছে। দল সেটি মনে করেছে বলেই তো রেখেছে। দল কি জানে না? তারেক রহমানের কাছে, তাদের চেয়ারম্যানের কাছে কি এসব রিপোর্ট নেই? এছাড়া, যখন তাদের কমিটি হয়, তখন সেটি জেনুইন কমিটি দেওয়া হয়; সেই সময়ে বিবাহিত-অবিবাহিত বিষয়টি ছিল না। তবে এখন তার যুবদল করার মোক্ষম বয়স। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তিনি যেতে পারেন না। তিনি তো চাইলেই তার ইচ্ছামতো চলতে পারবেন না।

আরও পড়ুন: শিশুর অধিকারের খোঁজে: শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য আসবে না: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য আসবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশে গঙ্গার পানি না আসলে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, পানির ন্যায্য হিস্যা না দিলে কোনো করিডোর বা ট্রানজিট সুবিধা প্রদান করা হবে না, এমনকি বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেলও চলতে দেয়া হবে না। প্রয়োজনে, অভিন্ন নদীর পানির দাবিতে মওলানা ভাসানীর মতো আবারও ঐতিহাসিক লংমার্চ করার পরিকল্পনা তার রয়েছে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’-এ বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে তবে কোনো করিডোর বা ট্রানজিট হবে না। নদীতে পানি না এলে ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলবে না। আমরা মওলানা ভাসানীর ইতিহাসকে স্মরণ করতে চাই, যিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, আবারও প্রয়োজন হলে আমরা লংমার্চের জন্য প্রস্তুত আছি।”

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও বৈদেশিক ঋণ সম্পর্কে এনসিপি আহ্বায়ক মন্তব্য করেন, “বর্তমান সরকার এখন ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু কেউ তাদের বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র এবং তারা বাংলাদেশে অতীতেও বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে সরকার জাপানের সঙ্গে কী চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। সংসদে আলোচনা ও জনগণের মতামত ছাড়া কোনো জাতীয় চুক্তি পাস হতে দেয়া হবে না। এই চুক্তির মাধ্যমে ভারতকে যদি কোনো অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেয়ার চেষ্টা করা হয়, তবে বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।”

সংবিধান সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংশোধন নিয়ে সালাউদ্দিন আহমদ মতামত চেয়েছেন। সালাহউদ্দিন সাহেবের কাছে আমাদের মতামত দেয়ার কিছু নেই। তারা এখন নতুন করে আলোচনার কথা বলছেন, অথচ নির্বাচনের আগেই আলোচনার পাঠ চুকে গেছে। এখন শুধু বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তরুণ প্রজন্ম ও শ্রমিকরা তা মেনে নেবে না।”

চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন সমর্থন করে তিনি বলেন, “শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নেমেছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।”

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী ফরহাদ সোহেলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্টের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্টের আদেশ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সকল কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশটি রোববার (১ নভেম্বর) প্রদান করে। এর ফলে রিহ্যাবের বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকবে না।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশটি প্রদান করে। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর দেওয়া সনদপত্রে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সনদপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের নিয়মিত কার্যক্রম ছাড়া যেকোনো ধরনের সভা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রোববার উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১৭ অক্টোবর জারি করা চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এই আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আরোপিত বিধিনিষেধ আপাতত কার্যকর থাকবে না। সংগঠনটি এখন বোর্ড সভা, এজিএম, মেলা সহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

আইনজীবীর সনদপত্রে আরও উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


রাঙামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপন

রাঙামাটি, ১ নভেম্বর, ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার দুপুরে রাঙামাটি সেক্টর সদর দপ্তরে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

সভায় বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, "দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বিজিবি সবসময় অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।"

তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় এই বাহিনী আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।

এর আগে, স্বাগত বক্তব্যে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম সীমান্ত রক্ষী বাহিনীর ৫০ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে।

সভা শেষে, বিজিবি রাঙামাটি সদর সেক্টরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয় এবং এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চারে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চারে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখ করেছেন, শিশুদের শৈশবকাল থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা লাভ করে, যা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করা প্রয়োজন।

শিশুরা যেন আনন্দের মাধ্যমে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%