০৮:৩১ এম
আগামীকাল শনিবার রাতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের আগের দিন নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন মন্তব্য করেন, "আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের ওপরও চাপটা বেশি থাকবে।" এদিকে, তিনি এই ম্যাচটিকে হ্যারি কেন বনাম আর্লিং হালান্দের লড়াইয়ের চেয়ে বড় কিছু বলেও উল্লেখ করেছেন।
থমাস টুখেলের দলের (ইংল্যান্ড) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে পরাজিত করেছে নরওয়ে, যা ১৯৯৮ সালের পর নরওয়ের প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্টের শেষ আটে পৌঁছানোর ঘটনাও এবারই প্রথম ঘটছে তাদের ইতিহাসে।
অন্যদিকে, এস্তাদিও আজটেকাতে মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ গোলে অসাধারণ একটি জয় নিয়ে ইংল্যান্ড মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে, মার্ক গেহি, ডেকলান রাইস এবং রিস জেমস দলে ফিরতে লড়াই করায় তাদের চোট নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন: বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে যা বললেন স্ক্যালোনি
ইংল্যান্ডের চোটের তালিকা বাড়তে থাকার সত্ত্বেও সোলবাকেনের ধারণা, আসলে মূল চাপটা টুখেলের দলের ওপরেই থাকবে।
সোলবাকেন বলেন, "আমাদের চেয়ে ইংল্যান্ডের ওপর চাপ বেশি, তবে আমরা আমাদের পারফরম্যান্সের ওপর বেশি জোর দিচ্ছি। খেলা যখন শুরু হয়ে যায়, আমার মনে হয় না খেলোয়াড়রা চাপ নিয়ে মাথা ঘামায়। মাঠে লড়াইটা তো ১১ জনের বিরুদ্ধে ১১ জনের—চাপের বিষয়টি আসলে খেলা শুরুর আগের আলোচনাতেই সীমাবদ্ধ থাকে।"
তিনি আরও যোগ করেন, "গত তিন সপ্তাহ ধরে পুরো জাতি এক দারুণ সময় পার করছে, আপনি টের পাবেন মানুষের আবেগ জড়িয়ে আছে এর সাথে। আর আগামীকাল যেহেতু শনিবারের ম্যাচ, তাই পরিবেশটা এর চেয়ে দুর্দান্ত আর হতে পারে না।"
আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন