০৮:১৯ পি.এম
চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং বোর্ডে নম্বর অনলাইনে প্রেরণের সময়সীমা আগামী ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আসন্ন ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা বাড়ানোর বিষয়টি আজ আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।
আরও পড়ুন: জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ার উদ্যোগ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত সময়ের মধ্যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন