০৬:৫০ পি.এম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ প্লাটিনাম অ্যাওয়ার্ড এবং গোল্ড মেডেল জয়ী হয়েছে।
এই প্রতিযোগিতা, ইনোভেশন ও্যাল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C) শীর্ষক, যেখানে নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
দলের সুপারভাইজার হিসেবে মাহাদি হাসান সৌরভ ছিলেন। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের প্রকল্পকে আন্তর্জাতিক মানে উপস্থাপন করার সক্ষমতা অর্জন করেছে বলেও জানা গেছে। প্রতিযোগিতার কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে বাংলাদেশের এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।
আরও পড়ুন: সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিশ্বের ১৬টি দেশ থেকে ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০ এরও বেশি অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে এভাবে সাফল্য দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি খাতের সক্ষমতার ইতিবাচক প্রতিফলন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন, যা ভবিষ্যতে গবেষণা এবং উদ্ভাবনে আগ্রহ বাড়াবে।
‘টিম ফ্যান্টম ফোর্জ’-এর এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এমন আশা প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন