০৮:৩৫ পি.এম
হাওর অঞ্চলে সাম্প্রতিক সময়ের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায়সম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা, দিনমজুর গাজী মিয়াকে একটি এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়িটি পানিতে সম্পূর্ণ তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আগুন
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায়, আজ মঙ্গলবার বিকেল ৪টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ তার কার্যালয়ে গাজী মিয়ার হাতে নগদ এক লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করার জন্য এবং তাদের পুনর্বাসনের জন্য এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন