০৫:১৮ পি.এম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগে দুইজন শিশুর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৬ জন এবং ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা এক লাখ এক হাজার ৭৭ জন।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল ১১৪ জন। সেই সাথে ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতাল ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন ৮০ হাজার ৯৭৪ জন।
২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু ঘটেছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা হয়নি এবং ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু সনাক্ত হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন