০১:১৬ পি.এম
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্যটি জানান।
আরও পড়ুন: ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর
ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ, পূর্বপুরুষের পেশায় তিনি আবার ফিরে এসেছেন। চট্টগ্রামের ভাষায় রয়েছে একটি প্রবাদ, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ তাঁর দাদা ছিলেন মাদরাসা শিক্ষক এবং বাবা ছিলেন কলেজ শিক্ষক, তাই তিনিও শিক্ষক হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশ মিলিয়ে তাঁর শিক্ষকতা জীবনের সময়কাল ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের পূর্বে তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতেন।
ফাওজুল কবির খান লেখেন, তাঁর নতুন কর্মস্থল হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদানের পাশাপাশি তিনি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্বও গ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান।
মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ এবং সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এবং তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এসব মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।
আরও পড়ুন: কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন