০৩:২৯ পি.এম
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্বের অভাব অনুভব করা হচ্ছে।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।
হকি খেলোয়াড় হিসেবে তার অসাধারণ সাফল্য, জাতীয় দলের নেতৃত্ব, কোচ হিসেবে কৃতিত্ব এবং ক্রীড়া সংগঠক হিসেবে দূরদর্শী ভূমিকা দেশের ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু হানিফের
তার অবদান বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে আবদুস সাদেকের নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে দেশ একজন ক্রীড়া অভিভাবককে হারাল।
মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও ক্রীড়াঙ্গনের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দলের আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন