০৮:০৮ পি.এম
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন এবং মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান বাস্তবায়ন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহযোগিতায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
যার ফলে আটক ব্যক্তিদের মধ্যে জেসমিন আক্তারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মেহেদী হাসান সজিবকে দুই মাসের, আব্দুর রহমানকে দুই মাসের এবং সিরাজ শেখকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া তাঁদের প্রত্যেককেই এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে, প্রত্যেককে আরো ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন