০২:০২ পি.এম
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু ঘটে। যুবকটি আগুনে পুড়ে মারা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, ভোরের সময় এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরি করার চেষ্টা করছিলেন। বিদ্যুৎ সংযোগ সক্রিয় থাকায়, তার কাটার সময় লাইনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়ে যাওয়া মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, রেললাইনের পাশে এই ঘটনা ঘটার কারণে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন