০২:০৪ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশে একটা অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ১২ থেকে ১৪ পারসেন্ট। প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে।’
আজ শনিবার দুপুরে নগরীর লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত লালখান বাজার ফুটব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার সহযোগী হতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা সেই যাত্রায় আমাদের সহযাত্রী হন। সানন্দে আপনাদের সুযোগ করে দেব আমাদের সঙ্গে কাজ করার। কিন্তু যদি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করেন, জেনে রাখবেন প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। আমার দলের নেতাকর্মীরাই যথেষ্ট এসব উচ্ছৃঙ্খলতাকারী, অরাজকতাকারী এবং নৈরাজ্যকারীকে প্রতিহত করতে।’
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশে একটা অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ১২ থেকে ১৪ পারসেন্ট। প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। এর মাঝে একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা রাজপথ থেকে এখানে এসেছি। তাই আমাদের রাজপথে বিশৃঙ্খলার ভয় দেখাবেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন