ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছেঁড়া নোটের ভোগান্তি, নতুন টাকা আসছে আগামী সপ্তাহে


ছেঁড়া নোটের ভোগান্তি, নতুন টাকা আসছে আগামী সপ্তাহে

নতুন টাকা টাকশালে ছাপানো হলেও নিরাপত্তাজনিত কারণে তা বাজারে পৌঁছাচ্ছে না। পুলিশ নিরাপত্তার কারণে নতুন নোট বহনে রাজি হচ্ছে না। অন্যদিকে, বাজারে এটিএম বুথ এবং মেট্রোরেলের টিকিট মেশিনেও পুরোনো ও ছেঁড়া নোট নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নতুন নোট বাজারে আসবে।

বাজারে পণ্য কিনতে গিয়ে ক্রেতাদের হাতে আসছে ছেঁড়া, ময়লাযুক্ত ও জীর্ণ নোট, যা ভালো নোটের বদলে। এক দোকান থেকে পাওয়া মলিন নোট অন্য দোকানে নিতে চাইছেন না অনেক ব্যবসায়ী। এর ফলে প্রতিদিনের লেনদেনে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ছেঁড়া নোট নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই ঝামেলা হয়। ক্রেতারা এসব নোট নিতে চান না। আবার এক দোকান থেকে নেয়া নোট অন্য দোকানে চালানো কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন: টানা ৭ দফা পতনের পর দেশে সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

ক্রেতারাও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। একজন ক্রেতা বলেন, "সয়াবিন তেল কিনে ৫০ টাকার একটি পুরোনো নোট পেয়েছিলাম। পরে চিড়ার দোকানে সেই নোট দিতে গেলে দোকানি নিতে চাননি।"

ব্যবসায়ীদের অভিযোগ, ছেঁড়া নোটের কারণে প্রতিদিন অন্তত ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। ব্যাংকে এসব নোট জমা দিতে গিয়ে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। ফলে ব্যবহারের অনুপযোগী নোট এক হাত থেকে অন্য হাতে ঘুরছে।

বাজারের পাশাপাশি এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), এমনকি মেট্রোরেলের টিকিট মেশিনেও অনেক পুরোনো নোট গ্রহণ করা হচ্ছে না। বিশেষ করে ছোট অঙ্কের নোটের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ প্রতিদিনের লেনদেনে ভোগান্তিতে পড়ছেন।

আরও পড়ুন: ডেরিভেটিভস চালুর উদ্যোগ পুঁজিবাজারের জন্য ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাসে দূষণ কমলেও ঝুঁকিতে রয়েছে নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


ঢাকার বাতাসে দূষণ কমলেও ঝুঁকিতে রয়েছে নাগরিকরা

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বায়ুদূষণের মাত্রা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। দীর্ঘ সময় ধরে জনস্বাস্থ্যের জন্য বায়ুদূষণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে, টানা দুই দিনের বৃষ্টির ফলে ঢাকায় দূষণের মাত্রা কিছুটা কমেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১০৬, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এই গোষ্ঠীর মধ্যে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত।

গত বৃহস্পতিবার একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ২১৪, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়েছে।

তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসের দূষণ আবারও ভয়াবহ হয়ে উঠেছে। শহরটির বায়ুমান সূচক ৩৭৮, যা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাসের দূষণের মাত্রা কম নয়। শহরটির বায়ুমান সূচক ২৫০, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিকে, বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা শহরগুলোর মধ্যে আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, বাহরাইনের মানামা, কাতারের দোহা, মিসরের কায়রো, নেপালের কাঠমান্ডু ও ভারতের মুম্বাই অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা ছাড়াও আরও পাঁচটি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শহরগুলো হলো সৌদি আরবের রিয়াদ, চীনের চেংদু, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কঙ্গোর কিনশাসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান

ব্যথাজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে কাজ করছেন হাকিম মাওলানা আব্দুল হান্নান। রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিক আচরণ এবং যত্নসহকারে পরামর্শ দেওয়ার মাধ্যমে তিনি তাঁর সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি ঘাড়ব্যথা, কোমরব্যথা, কাঁধব্যথা, হাঁটুব্যথা, পায়ের গোড়ালির ব্যথাসহ শরীরের বিভিন্ন স্থানের ব্যথাজনিত সমস্যায় হোমিওপ্যাথিক ও ইউনানি পদ্ধতিতে পরামর্শ ও সেবা দিয়ে থাকেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, হাড় ও জয়েন্টের সমস্যায় ভোগা ব্যক্তিরা তাঁর কাছে পরামর্শের জন্য যোগাযোগ করেন। রোগীর শারীরিক অবস্থা, উপসর্গ ও সমস্যার ধরন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

হাকিম মাওলানা আব্দুল হান্নানের সেবামূলক কার্যক্রম ঢাকা, বরিশাল, বরগুনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিস্তৃত। এসব এলাকার সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন।

চিকিৎসাসেবার পাশাপাশি নিজের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে আন্তরিক, দায়িত্বশীল ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

চেম্বার: বরগুনা সদর, বরিশাল বিভাগ।

হটলাইন: 01335965809

বিশেষ দ্রষ্টব্য: শারীরিক ব্যথা বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় সঠিক রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলা, আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরে ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলা, আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরে ক্ষতি

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রিয়াদের আর্থিক কেন্দ্র ছাড়াও সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় জুবাইলে সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালানো হয়েছে। তিনি জানান, চারটি অভিযানে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছেন।

ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবে চারটি সামরিক অভিযান চালিয়েছে। প্রথমটি ছিল সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রে। সেখানে দুবার আঘাত হানা হয়। এতে লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সৌদি হামলা অব্যাহত থাকলে এসব স্থাপনায়ও হামলা চলবে।’

হুতিদের হামলার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। রিয়াদ হুঁশিয়ারি দিয়েছে যে সৌদি ভূখণ্ডে যেকোনো আগ্রাসন সহ্য করা হবে না। হামলার নিন্দা জানায় কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা-জিসিসি।

অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় দুই দিনে বেশ কয়েকজন নিহতের দাবি করেছে হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, বৃহস্পতিবার আল-নাহদা এলাকায় একটি জুতা ও বস্ত্র কারখানায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সৌদি-সমর্থিত বাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে প্রায় দেড়শ হুতি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, বিরুদ্ধে সাতটি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


আ.লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, বিরুদ্ধে সাতটি মামলা

গোয়েন্দা সংস্থা এসআরবি-১ সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট সাতটি মামলা রয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই থানায় ২০২৬ সালের ২ জুন করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%