০৮:০৭ এম
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠানের আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি করছেন।
জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্ট গতকাল একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওয়েল্টের বরাতে এ তথ্য জানায় এনডিটিভি। রাজধানী তেহরান থেকে একজন নাম গোপন রাখা সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুন: আবাসিক হোটেলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
তিনি উল্লেখ করেন, এটি ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি। চিঠির একটি অংশে বলা হয়েছে, ‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে বিশাল জনসমাগমের কারণে সম্ভাব্য প্রাণহানি ও বহু লোক নিখোঁজ হওয়ার আশঙ্কা উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের প্রকল্প এবং তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুতের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে।
তেহরান পৌরসভার একজন কর্মী নতুন কবর প্রস্তুতের তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুসারে, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, পরে ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে গিয়ে পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু সদস্য আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন