ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প


ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যদি তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ সামরিক অভিযান চালাতে হতে পারে।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "আমাদের হয়তো পিকঅ্যাক্সে অভিযান চালাতে হতে পারে। আমরা চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এটি করতে পারি। যখনই চাই, ঠিক তখনই করতে পারি (হামলা)।"

ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সম্ভাবনাকে নাকচ করেননি। তিনি মন্তব্য করেন, "তারা যদি কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে এটি (যুদ্ধ) ঘটতে পারে। তবে তারা খুব করেই চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও অনেক বেশি।"

আরও পড়ুন: শি জিনপিংয়ের বক্তব্যের সময় ট্রাম্পের ঘুমানোর ভিডিও ভাইরাল

ট্রাম্প আরও উল্লেখ করেন, "আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাইব। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।"

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের সহিংস অপতৎপরতা তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে চলছে, এবং জামায়াতের আমীর এই পরিস্থিতির দায় এড়াতে পারেন না। তিনি উল্লেখ করেন, "শ্রমিকদের ন্যায্য প্রতিবাদের সঙ্গে আমাদের পূর্ণ সংহতি রয়েছে।" তবে তিনি সতর্ক করেন যে, এই আন্দোলনকে উসকে দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার পেছনে রয়েছে ইন্ধন। তিনি জানান, লংমার্চের দাবিগুলো বাস্তবায়নে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভুষন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীরের কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, "১১ দলের লংমার্চের মঞ্চ থেকে জামায়াত আমীর হুঁশিয়ারি দিয়েছিলেন—দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে।" তিনি উল্লেখ করেন, জামায়াতের এই বক্তব্যের পর থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ পোশাক খাতের অসন্তোষকে পুঁজি করে মাঠে নেমেছে। তিনি বলেন, "দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই তৈরি পোশাক শিল্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।"

‘আমার দেশ’ পত্রিকা ছেড়ার ঘটনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, "একসময় ‘আমার দেশ’ গণমানুষের পত্রিকা ছিল।" তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে পত্রিকাটি নানামুখী বয়ান তৈরি করতে শুরু করে। রাশেদ খান বলেন, "পত্রিকাটি এখন কার্যত জামায়াতের মুখপত্রে রূপ নিয়েছে এবং সাধারণ মানুষ এটিকে অপপ্রচারের আস্তানা বা প্রোপাগান্ডা হাউজ হিসেবে চিহ্নিত করছে।"

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন—এই তথ্য আমি প্রমাণসহ সামনে এনেছি।" তিনি চ্যালেঞ্জ জানান, "আমার উপস্থাপিত তথ্য ভুল প্রমাণ করতে পারলে তিনি মানহানির মামলা করতে পারেন।" রাশেদ খান বলেন, "আমি আসলে একটি অসত্য ও মিথ্যা বয়ানকে ছিঁড়ে ফেলেছি এবং আমার ওপর চাপানো ‘আওয়ামী ট্যাগিং’কে দুমড়ে-মুচড়ে দিয়েছি।"

দেশের বর্তমান গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিএনপি নেতা রাশেদ খান বলেন, "জ্বালানি খাতে সংকট তীব্র।" তিনি জানান, সরকার বিকল্প উপায়ে সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, "বিগত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন কোনো গ্যাসকূপ সন্ধান করা হয়নি।" তিনি জানান, "বাজার সিন্ডিকেটও সরকারকে বিপদে ফেলার অপচেষ্টায় লিপ্ত।" সংকট কাটলে গ্যাসের দাম সমন্বয় করবে সরকার। তিনি যোগ করেন, "১৯৭১ ও ২০২৪-এর পরাজিত দুই অপশক্তি বর্তমান সরকারকে ব্যর্থ করতে একজোট হয়ে ষড়যন্ত্র করছে, যা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হচ্ছে।"

জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৮৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৮৫ জন

কুমিল্লা, ৩ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের পক্ষ থেকে শিল্প কারখানার শ্রমিকদের বিশৃঙ্খলা রোধ, নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়, যেখানে জেলা পুলিশের সকল ইউনিট এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্প কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এছাড়া, জেলার বিভিন্ন থানার এলাকা এবং কুমিল্লা মহানগরীতে অভিযান চালিয়ে মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোন নিরপরাধ মানুষের হয়রানি যাতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসায় হামলা: রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


মাদ্রাসায় হামলা: রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ তুলে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেয়ার ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর ওই মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে। এই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী শিশুটির অভিভাবক শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরবর্তীতে, মামলায় নিজের পক্ষে আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরা যুবদল নেতা হত্যা মামলায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


মাগুরা যুবদল নেতা হত্যা মামলায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে। আসামিদের দাবি, স্বর্ণ লুটের ভাগাভাগিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাকেরকে।

মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, যুবদল নেতা শাকের হত্যা মামলার তদন্তে ৯৫ ভাগ অগ্রগতি হয়েছে। তিনি জানান, অচিরেই প্রেস কনফারেন্সের মাধ্যমে হত্যার মূল রহস্য উন্মোচন করা হবে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পৌনে ছয়টি স্বর্ণের বার এবং স্বর্ণ ডাকাতিতে ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। লুটের স্বর্ণ ভাগাভাগি কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের অনেক মিল রয়েছে।

তিনি আরো জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় একটি পরিবহনে ১৪টি স্বর্ণের বার লুটের ঘটনা ঘটে। ওই মামলায় জড়িত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, শামীমা তাবাসসুম লুবনা, মারুফা, রনি শিকদার, মিলটন, বসির, স্বর্ণ ব্যবসায়ী ফরিদ এবং ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদারকেও গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কয়েকজন আসামি স্বর্ণ লুটের সঙ্গে নিহত শাকেরসহ তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গত ২১ অক্টোবর সকালে মাগুরা বাস টার্মিনালে রয়েল পরিবহনের একটি কাউন্টারে যুবদল নেতা শাকের হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%