০৮:৩১ পি.এম
ড. জাকির নায়েক বলেছেন, ফুটবল নিজে হারাম কোনো খেলা নয়। বরং এটি শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে। তবে, খেলাটির শরিয়তের সীমার মধ্যে থাকতে হবে এবং নামাজসহ ফরজ ইবাদতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এই তথ্য তিনি তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা হিসাবে।
তিনি আরও বলেন, সাধারণভাবে শরিয়তের বিধান মেনে ফুটবল খেলা এবং স্থানীয় পর্যায়ে পেশা হিসাবে ফুটবল খেলে জীবিকা অর্জন করা জায়েজ। পাশাপাশি খেলোয়াড়কে সতর রক্ষা করতে হবে, সময়মতো নামাজ আদায় করতে হবে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।
ড. জাকির নায়েক আরও উল্লেখ করেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ফুটবলে ঝুঁকি অনেক বেশি। কারণ সেখানে অনেক সময় হারাম স্পন্সরশিপ, অশালীন পরিবেশ, অতিরিক্ত খ্যাতি ও অর্থের প্রলোভন একজন মুসলিমকে ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই উচ্চপর্যায়ের ফুটবলে একজন মুসলিমকে আরও বেশি সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
তিনি বলেন, কোনো পেশার কারণে কেউ নামাজ না পড়লে তার দায় সেই পেশার নয়, বরং ব্যক্তি নিজে। তাই ফুটবলকে ঢালাওভাবে হারাম বলা ঠিক নয়; বরং একজন খেলোয়াড় ইসলামের বিধান কতটুকু মেনে চলছেন, সেটিই মূল বিবেচ্য বিষয়।
ড. জাকির নায়েকের ভাষ্য অনুযায়ী, ফুটবল একটি উপকারী খেলাধুলা। তবে পেশা হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে দ্বীনের বিধানকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। যদি খেলাধুলা আল্লাহর আনুগত্যে বাধা না হয়ে বরং শরিয়তের সীমার মধ্যে পরিচালিত হয়, তাহলেই তা গ্রহণযোগ্য হতে পারে।
সূত্র: ড. জাকির নায়েকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে: ইশরাকের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন