ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অফসাইডের কারণে বাতিল হলো নরওয়ের গোল


অফসাইডের কারণে বাতিল হলো নরওয়ের গোল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণের মনোভাব নিয়ে ফুটবল খেলছে নরওয়ে। ম্যাচের শুরুতেই ব্রাজিলের রক্ষণে একের পর এক চাপ তৈরি করেছে ইউরোপের এই দলটি।

তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গ বলটি জালে পাঠালেও, সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্তের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। ফলে ব্রাজিল শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কা থেকে রক্ষা পায়।

এরপরও নরওয়ে তাদের আক্রমণের ধরন কমায়নি। আলেকজান্ডার সোরলোথের প্রচেষ্টায় ষষ্ঠ মিনিটে তারা একটি কর্নার আদায় করেছে। কর্নার থেকে আর্লিং হালান্ডকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত ব্রাজিলের রক্ষণ বিপদমুক্ত থাকে।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ

অন্যদিকে, ম্যাচের শুরুতে নিজেদের খেলা খুঁজে পেতে কিছুটা সময় নিচ্ছে ব্রাজিল। হলুদ জার্সিধারী ফুটবলাররা এখন পর্যন্ত নরওয়ের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত। তবে চোট থেকে সেরে উঠে দলে ফিরে আসা রাফিনিয়াকে বদলি হিসেবে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ এম


পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল।

ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতরে মাতেউস কুনিয়াকে ফাউল করেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্তোফার আয়ের। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় সিদ্ধান্ত বদলে ব্রাজিলকে পেনাল্টি দেন ম্যাচ কর্মকর্তা।

পেনাল্টি নিতে আসেন ব্রুনো গিমারাইস। তবে তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল নরওয়ে। তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ষষ্ঠ মিনিটে সোরলোথের প্রচেষ্টায় কর্নার পেলেও সেখান থেকে গোল করতে পারেনি নরওয়ে।

অন্যদিকে ১০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বাম দিক দিয়ে ব্রাজিলের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুললেও তার ক্রস গোললাইন পেরিয়ে বাইরে চলে যায়। ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি ও ওসির স্বাক্ষর জাল করে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৫ এম


এমপি ও ওসির স্বাক্ষর জাল করে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর থেকে এমপি ও কোনাবাড়ী থানার ওসির স্বাক্ষর জাল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আ. মমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সফিপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন এবং পরে পুলিশকে সোপর্দ করেন। এ ঘটনায় শ্রমিক নেতা মাসুদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মমিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, আ. মমিন নিজেকে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, কোনাবাড়ী থানা শাখার চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। তার কাছে একটি অনুমতিপত্রে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, কোনাবাড়ী থানার ওসি এবং কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর জাল করা একটি লিফলেট ধরা পড়েছে।

অনুমতিপত্রে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার নামে স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথা উল্লেখ থাকলেও, এই কাগজ ব্যবহার করে তিনি অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেন। রোববারও (৫ জুলাই) সফিপুর এলাকায় এই অনুমতিপত্র দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায় স্বাক্ষরগুলো জাল ছিল।

এক ভুক্তভোগী জানান, মমিন প্রশাসনের অনুমতি রয়েছে বলতেন। চাঁদা না দিলে গাড়ি আটক করবে, মামলা করবে বলেও হুমকি দিতেন, যা শোনার পর অনেকেই ভয়ে তাকে টাকা দিয়েছেন। কালিয়াকৈর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাওবা মানুষকে পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৯ এম


তাওবা মানুষকে পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়

 

ইবনু আবি মুলায়কাহ (রা.) থেকে বর্ণনা করা হয়েছে যে, দুজন নারী একটি ঘর কিংবা একটি কক্ষে সেলাই করছিল। এর মধ্যে হাতের তালুতে সুই বিদ্ধ হয়ে তাদের একজন বেরিয়ে পড়ল এবং অপর একজনের বিরুদ্ধে সুই ফুটিয়ে দেওয়ার অভিযোগ তুলে।

বিষয়টি ইবনু আব্বাস (রা.)-এর কাছে পেশ করা হলে তিনি বললেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি শুধু দাবির ওপর ভিত্তি করে মানুষের দাবি পূরণ করা হয়, তাহলে তাদের জান ও মালের নিরাপত্তা কোনোভাবেই থাকবে না। সুতরাং তোমরা বিবাদীদের আল্লাহর নামে শপথ করাও এবং এ আয়াত (আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত) তার সম্মুখে পাঠ করো।

এরপর তারা তাকে শপথ করানোর পর সে নিজ দোষ স্বীকার করল। ইবনু আব্বাস (রা.) বললেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শপথ বিবাদীকে করতে হবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৫৫২)।

হাদিসে উদ্ধৃত আয়াতটি হলো- ‘যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে চাইবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন না; তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৭)।

হাদিসের শিক্ষা

উল্লিখিত হাদিসের আলোকে প্রাজ্ঞ আলেমরা কয়েকটি শিক্ষা ও বিধান বর্ণনা করেন। যা হলো-

১. ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার রক্ষা করা আবশ্যক।

২. অভিযোগ অন্যায় প্রমাণের জন্য যথেষ্ট নয়, বরং সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হওয়া আবশ্যক।

৩. যথাযথভাবে অনুসন্ধান করার পর বিচারক রায় দেবেন। কেবল অভিযোগ শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন না।

৪. বিচার ও সালিসের জন্য প্রাজ্ঞ লোকদের বেছে নেওয়া আবশ্যক। যেভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে বেছে নেওয়া হয়েছিল।

৫. হাদিস দ্বারা বোঝা যায়, নারীদ্বয় পৃথক ঘরে কাজ করছিল। সুতরাং ইসলামী সমাজে নারীর কর্মক্ষেত্র পৃথক হবে। যেখানে নারী-পুরুষের মিশ্রণ নেই এবং পরিবেশ নিরাপদ সেখানে নারী কাজ করতে পারে।

৬. শুধু পার্থিব শাস্তির ভয় নয়, বরং অভিযুক্ত ব্যক্তির ভেতর আল্লাহভীতি জাগিয়ে তোলাও প্রয়োজন।

৭. শরিয়তে শপথ দাবি প্রমাণের একটি মাধ্যম। শর্ত হলো শপথকারী মিথ্যাবাদী হবে না।

৮. আল্লাহর অবাধ্য হওয়া তার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গের শামিল। কেননা রুহের জগতে সবাই আল্লাহর আনুগত্যের অঙ্গীকার করেছিল।

৯. মিথ্যা শপথের প্রতিবিধান হলো তাওবা ও কাফফারা প্রদান করা।

১০. তাওবা মানুষকে পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়। গুনাহের পর তাওবা না করলে পরকালে শাস্তি ভোগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের নিন্দা ছাত্রদলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪০ এম


ঢাবি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের নিন্দা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিষয় করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেসব বক্তব্য দিয়েছেন, তার জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সাংগঠনিক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় দিবসের একটি অনুষ্ঠানে ফুয়াদের দেওয়া বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ইতিহাস ও শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর ও ঘৃণাপূর্ণ বলেছে তারা। ছাত্রদল ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজিত একটি আলচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য প্রদান করেন।

এতে আরো বলা হয়েছে, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

ছাত্রদল দাবি করে, ফুয়াদের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ দেখা যায়, তবে পাঁচ দিন পার হয়ে গেলেও ডাকসুর পক্ষ থেকে এ সম্পর্কে কোনো বিবৃতি বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং তারা অভিযোগ করেছে যে, ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে নিয়ে ধারাবাহিকভাবে ‘মিথ্যাচার’ করা হচ্ছে।

বিবৃতিতে যোগ করা হয়েছে, এই ধরনের ঘটনায় ডাকসুর নীরবতা তাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে। ছাত্রদল অভিযোগ করেছে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এমন একজন বক্তাকে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%