ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ত্বকের যত্নে টোনার কেন প্রয়োজন


ত্বকের যত্নে টোনার কেন প্রয়োজন

 

ত্বকের যত্নের প্রধান সূত্র ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। এই সূত্রটি মানলে স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর ত্বক পাওয়া যায়। তবে বেশির ভাগ সময় দেখা যায়, ত্বকচর্চার রুটিন মূলত ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং পর্যন্ত সীমাবদ্ধ থাকে। টোনিংকে অনেকেই এড়িয়ে যান। অথচ সুস্থ, মসৃণ ত্বক পেতে এই টোনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টোনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এটি ত্বকের জন্য বাড়তি পুষ্টি প্রদান করে এবং ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়া, টোনিং মানবশরীরের রোমকূপ সংকুচিত করে, যা ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে। এছাড়া, টোনিং ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে। টোনিং ত্বকের বলিরেখাও কমাতে বেশ কার্যকর। এর জন্য ত্বকচর্চায় টোনিংয়ের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত

 

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, বাজারে নানা ধরনের টোনার পাওয়া যাবে। বিউটি প্রোডাক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি ত্বকের ধরন বুঝে টোনার তৈরিতে বিশেষ মনোযোগ দেয়। তবে বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টের তুলনায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি টোনার মানসম্মত হবে। সব উপকরণ সহজেই হাতের কাছে পাওয়া যাবে।

 

এছাড়া, গরমে শরীর ঠিক রাখার জন্য কি কি খাবার খেতে হবে, তা জানা দরকার।

আরও পড়ুন: ছাত্রদল নেতার মন্তব্য— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

তৈলাক্ত ত্বকের জন্য টোনার:

তৈলাক্ত ত্বকে সহজেই ময়লা জমে যায়। ফলে ব্রণ এবং নানা সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া টোনার ব্যবহার করা যায়। ১ চা চামচ বেকিং সোডা এবং ২ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। চাইলে বোতলে ঢেলে ফ্রিজায় সংরক্ষণ করতে পারেন। এরপর তুলো নিয়ে মিশ্রণটি মুখে লাগান। ৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দিনে দুবার করে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি তৈলাক্ত ত্বকে দ্রুত কাজ করে, ফলে ত্বক উজ্জ্বল এবং নরম দেখায়।

 

শুষ্ক ত্বকের জন্য টোনার:

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় কেন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

শুষ্ক ত্বকের অধিকারীরা কিছুটা কম সমস্যার সম্মুখীন হন, কিন্তু আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ হয়ে পড়ে। এতে দ্রুত বার্ধক্য এবং বলিরেখার সৃষ্টি হয়। শুষ্ক ত্বকে নিয়মিত টোনার প্রয়োজন। ১ চা চামচ গ্লিসারিন এবং ৪ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার পর তুলো টোনারে ভিজিয়ে ত্বকে লাগান। সারা মুখে মিশ্রণটি লাগানোর পর ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ময়েশ্চারাইজার লাগান। রোজ দুবার টোনার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল, নরম এবং মসৃণ হবে।

 

সংবেদনশীল ত্বকের জন্য টোনার:

যাদের ত্বক সংবেদনশীল, তাদের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। প্রোডাক্ট ব্যবহারে বিশেষ খেয়াল রাখতে হবে। অন্যথায়, ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের জন্য ঘরোয়া টোটকা খুব কার্যকর হতে পারে। আধা কাপ ঠান্ডা দুধের সঙ্গে ২-৩ চামচ গোলাপজল মিশান। এরপর তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিট রাখার পর ভালো কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার লাগান। দিনে অন্তত একবার এই টোনার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ভাত দে হারামজাদা, হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

 

মনে রাখতে হবে, যেকোনো ত্বকই হোক, টোনার ব্যবহার তুলোর সাহায্যে করতে হবে। টোনিং করার পর অবশ্যই মুখটা পানি দিয়ে ধোয়া উচিত এবং হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার লাগাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমাঞ্চকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ এম


রোমাঞ্চকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড

গোল-পাল্টা গোল, লাল কার্ড, গতিময় আক্রমণ–এই সবকিছুই ছিল খেলায়! পয়সা উসুল খেলা একে বলা হয়। ৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুটি গোল করলেন। এর পর হুলিয়ান কুইনোনেস অসাধারণ একটি গোল করলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে যখন কুয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন, তখন ইংল্যান্ড হয়ে গেল ১০ জনের দল। কিন্তু এতে কি আসে যায়! পেনাল্টি থেকে গোল করে গার্ড মুলারকে ছুঁলেন হ্যারি কেন। আবার রাউল হিমিনেজ ব্যবধান কমালেন। শেষদিকে মেক্সিকো প্রাণপণে গোল শোধের চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা দখল করতে সফল হয়েছে। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে জয় নিশ্চিত করেছে থ্রি লায়ন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯০ কিমি বেগে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’ ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ এম


২৯০ কিমি বেগে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’ ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি, যা প্রচণ্ড বাতাস এবং ভারী বৃষ্টিপাত নিয়ে এসেছে। এর ফলে পুরো অঞ্চলে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এনডব্লিউএস (জাতীয় আবহাওয়া পরিষেবা) সতর্ক করে বলেছে, এই ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। ছবিটি: সংগৃহীত।

এনডব্লিউএস জানিয়েছে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগের ভয়ংকর বাতাস ও সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার বেগের দমকা হাওয়া নিয়ে বাভি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর উপর দিয়ে অতিক্রম করছে। এনডব্লিউএস আরও বলেছে, সমুদ্রে প্রায় ১১ মিটার (৩৫ ফুট) উচ্চতার ঢেউ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের এক কর্মকর্তা জানান, সেখানে ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় এই অঞ্চলটি ঘূর্ণিঝড়প্রবণ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এই দ্বীপগুলোর উপর এত শক্তিশালী টাইফুনের আগমন তুলনামূলকভাবে বিরল। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে শক্তিশালী টাইফুনের ঘটনা ক্রমাগত বাড়ছে।

টাইফুনের আগমনের আগে, বাসিন্দারা জরুরি আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। এনডব্লিউএস জানিয়েছে, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ দ্বীপ রোটাতে সরাসরি আঘাত হেনেছে টাইফুনটি, যা গুয়াম থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

রোটার মেয়রের কার্যালয় বাসিন্দাদের উদ্দেশে এক সতর্কবার্তায় ধ্বংসাত্মক বাতাসের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সেই সাথে বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত অবনতি ঘটবে এবং বাইরে থাকা নিরাপদ হবে না। রোটার মেয়রের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি। প্রবল বাতাস ও বন্যার মুখোমুখি হয়েছি।’

রোটার উত্তরে সাইপান দ্বীপের বিমানবন্দরে ঘণ্টায় ১৬১ কিলোমিটারেরও বেশি বেগের দমকা বাতাস রেকর্ড করা হয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান আবহাওয়াবিদ মার্কাস ল্যান্ডন আইডলেট। তিনি আরও জানান, গত এপ্রিলে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানা সুপার টাইফুন সিনলাকু-এর পর থেকে দ্বীপটির অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ওই টাইফুনে ১৭ জন নিহত এবং প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার (প্রায় ১১০ কোটি পাউন্ড) ক্ষয়ক্ষতি হয়েছিল।

প্রায় ১ লাখ ৭০ হাজার জনসংখ্যার পর্যটননির্ভর দ্বীপ গুয়ামে পাঁচটি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে সর্বাধিক ১ হাজার ৭০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে, যা মূলত ঝুঁকিপূর্ণ জনগণের জন্য নির্ধারিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ এম


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেছেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমাদের মধ্যে নেই, একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে দেশ হারালো।

তিনি আরও বলেন, তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রোববার দুপুরে মারা যান, যিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক সক্ষম নৌবাহিনীর পথে কিম, যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ এম


পারমাণবিক সক্ষম নৌবাহিনীর পথে কিম, যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নৌবাহিনীকে আরও শক্তিশালী ও পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার জন্য নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ ‘ক্যাং কন’ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছেন। এ তথ্য রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ ঘোষণা করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ৩ জুলাই উপকূলীয় এলাকায় অবস্থান করে কিম জং উন যুদ্ধজাহাজটির সক্ষমতা যাচাইয়ের জন্য বিভিন্ন পরীক্ষা তদারকি করেন। এ সময় তিনি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পাশাপাশি, জাহাজের প্রধান ও স্বয়ংক্রিয় কামানের নিখুঁত গোলাবর্ষণ, বৈদ্যুতিক যুদ্ধব্যবস্থার কার্যকারিতা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণের ব্যবস্থার দক্ষতা মূল্যায়ন করেছিলেন।

পরীক্ষার শেষে কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, আগামী দুই মাসের মধ্যে সব ধরনের পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে যুদ্ধজাহাজটিকে সরাসরি দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীতে মোতায়েন করতে হবে।

‘ক্যাং কন’ যুদ্ধজাহাজটির প্রথম উন্মোচনের চেষ্টা ২০২৫ সালের মে মাসে করা হয়। তবে উত্তর কোরিয়ার চংজিন বন্দরে উদ্বোধনের সময় কারিগরি ত্রুটির কারণে এটি আংশিকভাবে উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর কিম জং উন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এরপর কঠোর গোপনীয়তার মধ্যে মেরামতের পর চলতি বছরের জুনে যুদ্ধজাহাজটি আবার পানিতে নামানো হয়। কিম জং উন এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি নৌবাহিনীর আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর আগে জুন মাসের শেষ দিকে উত্তর কোরিয়া তাদের প্রথম পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’ নৌবাহিনীতে যুক্ত করে। সে সময় কিম ঘোষণা দেন যে, দেশটির নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা সফলভাবে এগিয়ে চলছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞ মনে করছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ফলেই এ ধরনের আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%