ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
ভৈরবের আইনশৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

অপরাধ ঠেকাতে ৫০ সিসি ক্যামেরা, পর্যায়ক্রমে বাড়বে নজরদারি


অপরাধ ঠেকাতে ৫০ সিসি ক্যামেরা, পর্যায়ক্রমে বাড়বে নজরদারি

অপরাধ প্রতিরোধের জন্য ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং পর্যায়ক্রমে নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একাধিক সংঘর্ষ, স্থানীয় বিরোধ, সড়ক ও রেলপথ অবরোধ এবং সম্প্রতি সাবেক কাউন্সিলর আল-আমিন হত্যাকাণ্ডের কারণে কিশোরগঞ্জের ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহরের অন্যান্য এলাকা পর্যায়ক্রমে ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ভৈরব বাজার শহর পুলিশ ফাঁড়ি চত্বরে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভৈরবে তুচ্ছ ঘটনা ও স্থানীয় বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনার পর সড়ক ও রেলপথ অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি বাজারের নামকরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে বিরোধ এবং ভৈরব রেলস্টেশনে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এসব ঘটনার মধ্যে সর্বশেষ সাবেক কাউন্সিলর আল-আমিন হত্যাকাণ্ড ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: নিখোঁজের ঘটনায় নতুন মোড়, কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোবাইল বন্ধ রাখেন বিচারক ফারহান নাদীম

তিনি আরও বলেন, ভৈরবের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকতে চান। গুটিকয়েক অপরাধীর কারণে পুরো এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হবে, তা মেনে নেওয়া যায় না। অপরাধী যে-ই হোক, এমনকি নিজ দলের সদস্য হলেও, প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনতে হবে।

৫০ ক্যামেরায় নজরদারি

অপরাধপ্রবণ এলাকাগুলোকে নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে ৫০টি উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পয়েন্টে নজরদারি করা হবে। শহরের আরও গুরুত্বপূর্ণ এলাকা পর্যায়ক্রমে ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। অপরাধ প্রতিরোধে সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন: রংপুরে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিবেচনায় নিতে হবে।

উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ

ভৈরব-কুলিয়ারচর এলাকায় আগামী দিনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উন্নয়ন কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উন্নয়নের পাশাপাশি নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে অসহায় ও প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও স্প্রে মেশিনসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

আরও পড়ুন: মৌলভীবাজারে বিএনপির সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, কার্যকর নজরদারি প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, সিসি ক্যামেরা স্থাপন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধ সংঘটনের পর ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাও সহজ হতে পারে। তবে ক্যামেরা স্থাপন করলেই এর সুফল পাওয়া যাবে না।

ক্যামেরাগুলো সার্বক্ষণিক সচল রাখা, নিয়মিত মনিটরিং, পর্যাপ্ত সময় ফুটেজ সংরক্ষণ এবং অপরাধের পর দ্রুত তদন্তে এসব ফুটেজ ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ক্যামেরার আওতার বাইরে থাকা অপরাধপ্রবণ এলাকাগুলোও পর্যায়ক্রমে নজরদারির মধ্যে আনা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশের টহল ও তৎপরতা বাড়ানো, মাদক ও ছিনতাই দমন এবং সংঘর্ষের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। নিরাপদ ভৈরব গড়তে প্রযুক্তিনির্ভর নজরদারি, প্রশাসনিক তৎপরতা এবং নাগরিক সচেতনতার সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিত করতে কর্মশালা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক করার দাবি

ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন স্বাভাবিক করার দাবি

 

রাঙামাটিতে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগসহ ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক করার দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এই দাবি জানানো হয়।

 

এর আগে শহরের হ্যাপি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ-পিসিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো এই সমাবেশের আয়োজন করে। বক্তব্য রাখেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজমসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বক্তারা উল্লেখ করেন, বাজার ফান্ডভুক্ত জমি নিয়ে ভূমি ব্যবস্থাপনার জটিলতার কারণে গত কয়েক বছর ধরে জমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি এবং ব্যাংক ঋণ কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি অংশ ব্যাংক ঋণ সুবিধা গ্রহণে অক্ষম হচ্ছেন। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন।

তাদের মতে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।

 

সমাবেশ থেকে বাজার ফান্ডের প্লটের লিজের মেয়াদ বৃদ্ধি, ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করা এবং ভূমি রেজিস্ট্রেশন ও নামজারির প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।

বক্তারা ভূমি ব্যবস্থাপনা এবং খাজনা পরিশোধের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কয়েকটি দাবি উত্থাপন করেন। বাজার ফান্ডভুক্ত জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয় সমাবেশ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি খোলার বিষয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


হরমুজ প্রণালি খোলার বিষয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’: আইআরজিসি

মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে, তা ‘স্পষ্ট মিথ্যা’ বলে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

পারস্য উপসাগরের এই কৌশলগত জলপথের বিষয়ে শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ ও নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যে’ প্রকাশিত হয়েছে।

 

আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। তারা জানায়, ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ জলপথটি বন্ধ রয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে বেতাল মাদ্রাসার অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বানারীপাড়ায় সাইবার মামলায় র‍্যাবের জালে বেতাল মাদ্রাসার অধ্যক্ষ

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) সাইবার সংক্রান্ত একটি মামলায়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নথুল্লাবাদে অবস্থিত তার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

গ্রেফতারের পর, র‍্যাব-৮-এর সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মাওলানা আব্দুল হালিমকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাইবার সংক্রান্ত একটি মামলায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের বক্তব্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেফতারের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদ্যপ অবস্থায় দুই যুবককে ডেকেছিলেন সেই তরুণী: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


মদ্যপ অবস্থায় দুই যুবককে ডেকেছিলেন সেই তরুণী: পুলিশ

 

ঢাকার রাস্তায় দুই যুবকের সঙ্গে অচেতন অবস্থায় দেখা যাওয়া তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী থানায় তাকে ডাকা হয়।

 

এ সময় তরুণীর বোন এবং দুলাভাই সেখানে উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি শফিকুল ইসলাম জানান, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল।

 

সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে। পরে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে চলে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুজনকে খুঁজছি। তারা সম্ভবত ভয়ের কারণে সামনে আসছে না।

 

তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ ডিসি শফিকুল ইসলাম আরও জানান, তরুণীটিকে আপাতত তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী বলেন, ‘আমি পারিবারিক টেনশন থেকে মদ খেয়েছি। তারপর দুই জনকে ফোন করেছি।

 

কেউ আমাকে মদ খাওয়ায়নি। কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।’

তরুণীর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি তার চাচা হিসেবে চিনতেন। অচেতন হয়ে পড়ার পর তাদের দেখতে পেয়ে তিনি তাদের ফোন করেন। ফোন পেয়ে ওই দুই ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তার একাধিক বিয়ের তথ্যকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

তরুণীর দাবি, তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এসব কারণে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলেও গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে একটি বাইকের তিন আরোহীকে ঢাকার রাস্তায় দেখা যায়। ওমরাহ সফর শেষ করে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন। তিনি দেখতে পান, মোটরসাইকেল চালকের পেছনে বসা যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছেন। তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিল।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ‘জাগ্রত বা জীবন্ত মানুষের এমনভাবে পা ঝোলার কথা না।’ এতে মেয়েটি মৃত নাকি অচেতন ছিলেন, তা নিয়ে তার মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%