০৬:০০ পি.এম
ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সংযোগের গুরুত্বকে তুলে ধরছে। তার সাথে রয়েছেন স্ত্রী মিনাল ত্রিবেদী।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুসারে, দিনেশ ত্রিবেদী আজ সকালে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়ে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থলবন্দর দিয়ে রাষ্ট্রদূতের এই আগমন একটি প্রতীকী তাৎপর্য বহন করে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সংযোগের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।
আরও পড়ুন: আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
এর আগের দিন, ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।
দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য থাকাকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের অধীনে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যোগদান করেন।
আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্পে ভাঙচুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন