ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত


খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সম্মেলন, কেন্দ্রীয় কাউন্সিল ও মজলিসে শূরা।

রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়া মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় দলের কেন্দ্রীয় ও জেলা নেতা, কাউন্সিলর এবং মজলিসে শূরার সদস্যদের উপস্থিতিতে দলীয়, জাতীয় ও কালেমার পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়।

আরও পড়ুন: ভৈরবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

সকাল ১০টা থেকে শুরু হয় প্রতিনিধি সম্মেলন এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় মজলিসে শূরার বৈঠক। কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে সংগঠনের সাংগঠনিক মূল্যায়ন, নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন, ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলনের মাধ্যমে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আদর্শিক ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যকর কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সংকল্প করা হয়।

মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী, দলের আমির পদে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ সাদেক হক্কানী পুনর্নির্বাচিত হন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন।

দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

আরও পড়ুন: কাল ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি, নতুন সময়ের দাবি

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী উল্লেখ করেন, "একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু দেশের মানুষের অর্থনৈতিক সংকট নিরসন হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হচ্ছে না, জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। যত দিন পর্যন্ত খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত না হবে, তত দিন পর্যন্ত দেশে শান্তি আসবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


ভৈরবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটক করার পর ছেড়ে দেওয়ার। এই ঘটনার ফলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।

ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের দুই নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থান সম্পর্কে খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানার চেষ্টা করেন। আসাদ ফোনে তাকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।

পরে তার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। কিন্তু পরে জানতে পারেন, তারেক জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

তারেক বিন ফয়েজকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটক করার পর ছেড়ে দেওয়া একটি দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, "আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%