ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লোমহর্ষক নির্যাতনের অভিযোগ শ্রীপুরে, বিএনপি নেতাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা


লোমহর্ষক নির্যাতনের অভিযোগ শ্রীপুরে, বিএনপি নেতাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা

বিএনপি করার জন্য বিগত সরকারের সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল, তা নিয়ে তারা কথা বলছেন। চোখ বেঁধে তুলে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ তোলা, নখের ভেতর সুই ঢোকানো, গভীর জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতনের পর সাজানো মামলায় রিমান্ডে নেয়া হতো তাদের। এ পরিস্থিতি শ্রীপুরে কারা নির্যাতিত নেতাদের এক অনুষ্ঠানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গাজীপুরের শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারের সভাকক্ষে বিগত সরকারের আমলে কারা নির্যাতিত নেতাদের সংগঠন ‘শ্রীপুর উপজেলা ও পৌর নির্যাতিত ঐক্য ফোরাম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, জেলজীবনের নির্মম দিনগুলোর কথা স্মরণ করেন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় দুটিবাসে আগুন, হেলপার নিহত: নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সভা

অনুষ্ঠানে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। তিনি জানায়, ‘বিএনপি করার কারণে এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ তোলা হতো, নখের ভেতর ঢোকানো হতো সুই। এমনকি একটি মসজিদের ইমামের কাছে নিয়ে তওবাও পড়ানো হয়। কালো কাপড় বেঁধে গভীর জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হতো। পরে সাজানো ও মিথ্যা ঘটনার মামলা দিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হতো।’

তিনি আরো জানান, তৎকালীন সরকারের রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে তিনি কয়েকবার কারাবরণ করেন। তিনি কয়েক ডজন মামলার আসামি হন। তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনের রোষানলেরও শিকার হন তিনি। তাকে গ্রেফতার করে শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করা হয় এবং পরে ধাপে ধাপে ধারদেনা করে তাদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়া হয়।

অনুষ্ঠানে নিজের কারাজীবনের স্মৃতিচারণ করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার। দায়িত্ব পালনকালে তিনি ৫১টি মামলার আসামি হয়েছিলেন। তিনি জানিয়েছেন, কয়েক ধাপে ১৮৬ দিন জেলে খেটেছেন। তিনি তার কন্যা সন্তানের জন্মের খবর কারাগার থেকেই শুনেছেন এবং সন্তানের মুখটাও কারাগারের ভেতর থেকেই প্রথম দেখেছেন। গ্রেফতার হওয়ার পরপরই তাকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার জানায়, ২০২৩ সালে বিএনপির ডাকা হরতালে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ তৈরি করেন তারা। এ ঘটনার জন্য একই বছরের বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি থেকে র‌্যাব-১ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বরিশালের বন্দর থানার অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড

গ্রেফতারের পর, চোখে ও মাথায় কালো কাপড় বেঁধে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ভোররাতে একটি কক্ষে বেধড়ক পেটানো হয়। এ সময় বিএনপি আন্দোলনের পরিকল্পনা জানতে চায় র‌্যাব সদস্যরা। কোনো তথ্য না পেয়ে আক্রোশের বশবর্তী হয়ে সেখানকার একটি কক্ষে দুদিন তাকে বন্দি করে রাখা হয়। বন্দিশালায় কখনো এক বেলা, কখনো দুবেলা খাবার দেওয়া হতো। প্রায় পাঁচ মাস পর, তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন।

অনুষ্ঠানে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোসলেম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট আহসান কবির, আবুল হোসেন প্রধান, রাজীবুল বেপারী, মামুন আকন, মোক্তারুল করিম মোড়ল শামীম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাইকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


সবাইকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের লক্ষ্য হল সমাজের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। তিনি উল্লেখ করেন যে, সরকার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান সমৃদ্ধ করার লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি অধিকতম গুরুত্ব দিয়ে বলেন যে, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকেও অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষবিদায়ে থাকছেন যেসব দেশের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


খামেনির শেষবিদায়ে থাকছেন যেসব দেশের নেতারা

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে বড় আকারের শোকযাত্রার আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের প্রায় ১০০টি দেশ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের পাঠাচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সমর্থন দেওয়া ইউরোপের দেশগুলোকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি, ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। 

দাফন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এছাড়া তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ, ভারতের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও কাশ্মীরি নেতা মেহবুবা মুফতিও প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও অনুষ্ঠানে যোগ দেবেন। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশ নেবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি থাকবেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্টান উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার ও রবিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

সোমবার ও মঙ্গলবার শেষযাত্রা ইরানের ধর্মীয় নগরী কোমের দিকে যাবে।

বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। শহর দুটি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছে অত্যন্ত পবিত্র। 

পরবর্তীতে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত দাফন কার্য সম্পন্ন হবে। খামেনির জন্মশহর ইরানের মাশহাদ।

এদিকে ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত খামেনির পরিবারের আরো কয়েকজন সদস্যকেও তার সঙ্গে দাফন করা হবে। তাদের মধ্যে রয়েছেন তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং তিন বছর বয়সী নাতনি।

পর্যবেক্ষকদের মতে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠান আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে। এর আকার ও অংশগ্রহণ ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যকেও ছাড়িয়ে যেতে পারে। সে সময় প্রায় ১ কোটি মানুষ শোকযাত্রায় অংশ নিয়েছিলেন।

নিরাপত্তাজনিত কারণে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শেষকৃত্যে অংশ নেবেন না বলে বৃহস্পতিবার তার ভারতের প্রতিনিধি জানিয়েছেন। বর্তমানে ইসরায়েলের সাম্প্রতিক হত্যার হুমকির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতির মধ্যে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার অভিযানে পুলিশ ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নামে চট্টগ্রাম নগরসহ দেশের অন্যান্য থানায় বিভিন্ন শাখার ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫) অন্তর্ভুক্ত।

শুক্রবার চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এর মধ্যে কয়েকটি দেশের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন। তবে খামেনির শেষ বিদায়ে সৌদির কেউ উপস্থিত ছিলেন না।

আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানোর জন্য আন্তর্জাতিকভাবে একটি অনুষ্ঠান আয়োজন করেছে ইরান। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষ তার কফিন দেখার জন্য উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর সৌদি থেকে কেউ আসেনি।

শুক্রবার পর্যন্ত সৌদি তাদের কোনো প্রতিনিধিকে চূড়ান্ত করেনি। এছাড়া গালফ অঞ্চলের দেশগুলোও খামেনির শেষ বিদায়ে নিজেদের প্রতিনিধিদের পাঠায়নি। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

হামলার দিনেই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। কিন্তু গালফ অঞ্চলের দেশগুলো এখনও পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানায়নি। এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: হাউজ অব সৌদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%