০২:৪২ এম
ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ছাত্রদলের দুই নেতা রয়েছেন। শনিবার সোনাগাজী মডেল থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), শেখ ফরিদ (২৯) এবং মো. মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।
শুক্রবার, তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৯৪২৫ কৃষকের জন্য সুখবর, বিনামূল্যে মিলছে বীজ ও সার
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার সময় সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। অন্য তিনজনকে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে আটক করা হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন মন্তব্য করেন, ‘অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করব।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম জানান, ‘গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন