০৭:১৯ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা থেকে দেশীয় পিস্তলসহ ছিনতাইয়ের অভিযুক্ত মো. টিপুকে (২৭) আটক করেছে র্যাব-২।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ছিনতাইয়ের প্রস্তুতির সময় র্যাব তাকে আটক করে।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
র্যাব জানায়, আটক মো. টিপু সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার নম্বর মোহাম্মদপুর থানার ২৭।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন