০৫:২৭ পি.এম
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই আহ্বানটি দেশটির ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
শনিবার, দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম
বাসিজ এক বিবৃতিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেছে, দেশের শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। একইসাথে, সংগঠনটি সরকারের কাছে এই ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছে।
বাসিজ আরও উল্লেখ করেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে ইরানের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনা প্রয়োজন এবং তাদের ‘ন্যায্য দাবিগুলোর’ প্রতি গুরুত্বসহকারে মনোযোগ দেওয়া উচিত।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করার সিদ্ধান্ত
সংগঠনটি সতর্ক করে বলেছে, ইরানের প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে সামাজিক সংহতি দুর্বল করার চেষ্টা করতে পারে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি শাখা এবং স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত বাসিজ আরও জানিয়েছে, তারা সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার জন্য সংগঠনটি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন