০৯:৫৭ পি.এম
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নুর হোসেন এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন।
পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর
এছাড়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (ইত্তেফাক), সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু) এবং এস এম রহমান (নয়া দিগন্ত)।
সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, ‘পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো।
সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: ‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান
সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, ‘পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে।’
সভায় বক্তারা বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ।
তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। জরুরি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পটিয়া প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন