১০:০৮ পি.এম
চট্টগ্রাম নগরে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলীর জোয়ার একসঙ্গে ঘটার ফলে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবেলা ও দুর্যোগকালীন জরুরি সেবা দিতে ১০১ সদস্যের একটি র্যাপিড রেসপন্স টিম গঠন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ মঙ্গলবার, মেয়র নগরের নিন্মাঞ্চল পরিদর্শন শেষ করার পর টাইগারপাসের চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন।
এই কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব পদে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
মেয়র বলেছেন, "আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতার মাধ্যমে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছি। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।"
এসময়, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান করা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। একই সময়ে আমবাগান আবহাওয়া অফিসে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন