০৯:১৩ পি.এম
রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একটি প্রস্তুতি সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এই ঘোষণা দেন। পরে মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুনও এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।
সভা চলাকালীন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান একটি ঘটনার বিচার দাবি করেন। এসময় রিটন তাকে আশ্বস্ত করে বলেন, সভা শেষে সংশ্লিষ্টদের নিয়ে আলাদাভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
তবে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মঞ্চে থাকা মহানগর বিএনপির নেতাদের উদ্দেশে উচ্চৈঃস্বরে বক্তব্য দেন। এতে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে তাদের শান্ত হয়ে সভায় বসার অনুরোধ করা হলেও তারা সভা বর্জন করে চলে যান। এরপরই রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন মিজানুর রহমান মিজান। তিনি বলেন, "আমার একটি অভিযোগের ভিকটিমকে নিয়ে মঞ্চে বসে আমরা প্রোগ্রাম করতে পারি না। আমি বলেছি, আমাদের সমস্যার সমাধান করে দেন, না হলে আমরা প্রোগ্রাম বয়কট করব। সমাধান না পাওয়ায় আমরা চলে আসি। এরপর তারা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।"
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
তিনি দাবি করেন, "তাদের কমিটি বিলুপ্ত করার এখতিয়ার মহানগরের নেই। দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও চেয়ারম্যানই কমিটি বিলুপ্ত করতে পারেন।"
সভায় মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন