১২:৩১ পি.এম
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন ফুটবল বিশ্ব পুরোপুরি ভাবনায়, তখন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে কড়া মন্তব্য করেছেন।
রোনালদো ফেনোমেনন হিসেবে পরিচিত এই ব্রাজিলিয়ান যুক্তি দেন যে, সিআরসেভেনের বর্তমানে যে শারীরিক অবস্থা, তা আর বিশ্বকাপের মতো কঠোর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপযোগী নয়।
তিনি বলেন, “সময়ের সাথে সাথে বিশ্বের তাবড় ফুটবলারদের শারীরিক সক্ষমতা ফুরিয়ে আসে।” রোনালদো ফেনোমেনন আরো উল্লেখ করেন, “বয়সের অমোঘ প্রভাব মাঠের পারফরম্যান্সে সুস্পষ্টভাবে ধরা পড়ে।”
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
এর পাশাপাশি তিনি বলেছিলেন, “একটি সময় আসে যখন আপনার শরীরই আপনাকে জানিয়ে দেয় যে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মনে করি, ক্রিস্তিয়ানো এবং নেইমার—দুজনেই এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে শরীরের বিরুদ্ধে সংগ্রাম করা খুব কঠিন।”
ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে কিংবদন্তি আরো বলেন, “হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনও তার আছে, তবে বিশ্বকাপে খেলা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি কঠিন। কারণ সেখানে প্রতিযোগিতার মান থাকে আকাশচুম্বী। ফুটবলের প্রতি আপনার ভালোবাসা, আবেগ বা খেলার তীব্র ইচ্ছা কিছুই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আপনার শরীর।”
রোনালদো নিজেও জোর দিয়েছেন, “আমি নিজেও তো খেলা চালিয়ে যেতে পারি না। কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলার পরিকল্পনা করে, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।”
চলমান ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই স্বপ্নভঙ্গের ম্যাচের মাধ্যমে এবারের বিশ্বমঞ্চে ৪১ বছর বয়সী রোনালদোর অভিযান শেষ হয়। আল-নাসরের এই ফরোয়ার্ড জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করেননি। ফলে ফুটবল মহলে জোর জল্পনা চলছে যে, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও হয়তো পর্তুগালের জাতীয় দলে দেখা যাবে এই গোলমেশিনকে।
আরও পড়ুন: লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে ক্রিস্তিয়ানোর তিনটি গোল রয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুটি এবং শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি পেনাল্টি থেকে করেছিলেন। বর্তমানে বুট জোড়া তুলে রাখার নির্দিষ্ট কোনো সময় এখনও ঠিক করেননি, তবে ক্রিস্তিয়ানোর চোখ এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দিকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন