০৮:৩২ পি.এম
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। এটি ঘটে শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে খান্দাল্লাহ স্টেশনের কাছে।
পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ওয়েলিংটন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ঘোষণা করেছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে কারও আঘাত হালকা, আবার কারও আঘাত গুরুতর। তবে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। ওয়েলিংটন সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ক্যালভার্ট জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি শুনতে পান একটি ‘হঠাৎ জোরালো বিস্ফোরণের মতো শব্দ’।
ঘটনাস্থলে মজুত থাকা এক সংবাদকর্মী জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ট্রেনটির বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বগি বেঁকে গেছে এবং লাইন থেকে ছিটকে পড়েছে। উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করতে কাজ করছেন।
দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানো যায়।
ট্রেন লাইনচ্যুতের কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন