০৬:২৭ পি.এম
দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জিয়াউর রহমান ভিত্তি গড়ে গেছেন বলে উল্লেখ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সব দল ও মতকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, যদি বিএনপি জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে আসে, তাহলে নদীর ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে পারবে না। বাংলাদেশের জাতীয় আজাদির প্রশ্নে জিয়াউর রহমান ভিত্তি গড়ে গেছেন, যা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই।
আরও পড়ুন: জামায়াত-শিবিরকর্মীরা আ.লীগের বিরুদ্ধে সরব যারা, তাদের বিরুদ্ধেই গুজব ছড়াচ্ছে
দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অপরের শত্রু নয়। আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশের সকল দল লাল সবুজের পতাকায় একত্রিত হয়েছে। এখানে কোনো আলাদা দল নেই, একমাত্র দল হলো বাংলাদেশ এবং শহীদ জিয়ার রাজনৈতিক ক্যানভাস।
প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, "ফাইনাল কথা হচ্ছে বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আহবান করছি- সংসদে, সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ করেন।" দিল্লির প্রশ্নে, অভিন্ন নদীর পানির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের জাতিসত্তার নতুন রাজনীতি দিল্লিকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে। আমাদেরকে ছোট এবং দুর্বল মনে করার কোনো বাস্তবতা আর নেই।
অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে একটি কমিশন গঠন করতে হবে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে। প্রথমে আমাদের কি কি ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে হবে। তাই জাতীয় কমিশন গঠন করা খুব জরুরি হয়ে পড়েছে। এটি এখন একটি প্রধান দায়িত্ব। রাজনীতির সাথে যুক্ত সকলকে, বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলগুলোকে, একে অপরের সমালোচনা করতে হবে এবং অধিকার আদায়ের প্রশ্নে এক হতে হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন