১১:০৯ এম
টেসলার চীন শাখার ব্যবসা বিক্রি বা আলাদা করার পরিকল্পনা সম্পর্কে খবর বেরিয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সরাসরি এটিকে গুজব এবং ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করেছিল যে, রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর সঙ্গে টেসলাকে একীভূত করার ক্ষেত্রে আইনি ও নীতিগত জটিলতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্পেসএক্স মার্কিন প্রতিরক্ষা খাতের একটি বড় ঠিকাদার। অপরদিকে, চীনে টেসলার শতভাগ একক মালিকানাধীন বিশাল উৎপাদন কারখানা রয়েছে। তাই কোম্পানি দুটি এক করার আইনি বাধা কাটাতে বিভিন্ন বিকল্প যেমন চীনা অংশের মালিকানা বিক্রি, আলাদা সত্তা তৈরি করা বা কারখানা বন্ধ করার মতো বিষয়ে চিন্তা করা হচ্ছে। এমনকি সাংহাই কারখানার রপ্তানি এবং আইটি অবকাঠামো বৈশ্বিক অপারেশন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার বিষয়েও পরামর্শকেরা ভাবনা চিন্তা করছেন।
যদিও মাস্ক দুই প্রতিষ্ঠান এক করার সম্পর্কে কোনো ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক কিছু মন্তব্যে তাদের যৌথ কাজের প্রসঙ্গ আসায় এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখযোগ্য যে, চীনের সাংহাই গিগাফ্যাক্টরি টেসলার প্রধান উৎপাদন কেন্দ্র, যা বৈশ্বিক সরবরাহের অর্ধেকেরও বেশি জোগান দেয়। সাড়ে ৯ লাখের বেশি বাৎসরিক উৎপাদনক্ষমতার এই কারখানায় মডেল ৩ ও ওয়াই তৈরিতে ৯৫% স্থানীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।
আরও পড়ুন: মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক
এই আলোচনা চলার মধ্যেই গত বৃহস্পতিবার নাসডাকে টেসলার শেয়ারদর ৩.৫৩ শতাংশ বেড়ে ৩০৮.৮৫ ডলারে দাঁড়িয়েছে। যদিও এক মাসে কোম্পানির শেয়ার ২৬.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে একই দিনে স্পেসএক্সের শেয়ার সামান্য হ্রাস হয়ে ১১২.২ ডলারে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন