০৯:৪৮ এম
ইরান যুদ্ধের প্রতি আগ্রহী নয়, তবে যদি কোনো দেশ বা শক্তি আগ্রাসন শুরু করে, তাহলে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং আমরা যুদ্ধকেও স্বাগত জানাই না। তবে যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে দাঁড়াব।”
তিনি আরও উল্লেখ করেন, “যে জাতি সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।”
আরও পড়ুন: জামায়াত-শিবিরকর্মীরা আ.লীগের বিরুদ্ধে সরব যারা, তাদের বিরুদ্ধেই গুজব ছড়াচ্ছে
কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান হুমকির কাছে নত হবে না বলেও জানান পেজেশকিয়ান। তিনি দেশের অবস্থানকে শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, দেশের সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, মিডল ইস্ট আই
আরও পড়ুন: ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন