ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হরমুজ ইস্যুতে আলোচনায় অংশ নিতে ওমানে গেলেন আরাগচি


হরমুজ ইস্যুতে আলোচনায় অংশ নিতে ওমানে গেলেন আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার(১১ জুলাই) আরাগচি রাজধানী মাস্কাটে পৌঁছালে দেশটির ঊচ্চপর্দস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

তার পূর্বে, গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের অন্যান্য শীর্ষ নেতার সফরে বিবিধ বিষয়ের সঙ্গে হরমুজ প্রণালীর পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র স্থানীয় পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক চুক্তি করেছিলেন। এই চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সমাধান এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই সফরটি আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা।

আরও পড়ুন: দরজার বাইরে তালেবান, নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান নারীরা

এছাড়া, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার কারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে উভয় পক্ষ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র আবারো ইরানের ওপর হামলা পরিচালনা করেছে। এর পর, আত্মরক্ষার্থে তেহরান বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সিএনএনের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে।

এই প্রতিবেদনটি শনিবার উন্মোচন করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা চালাচ্ছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের দ্বারা বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই চিত্রগুলো নিশ্চিত করে যে, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে ইরান।

প্রতিবেদনে পারচিনের একটি নির্দিষ্ট স্থানের উল্লেখ রয়েছে। এই স্থানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত করা হয়েছে এটাও ধারণা করা হচ্ছে। পাশাপাশি, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই এলাকার উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস মন্তব্য করেছেন যে, “আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানে মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করছিল।”

তিনি আরও বলেছেন, “হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পরে, সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল স্থাপন করা হয়েছে। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এসব ট্রাক থেকে ধারণা করা হচ্ছে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে কাঠাঁখালি খালের উপরে ছোট বড় পাঁচটি বাঁধ, পানিবন্দী প্রায় ৬০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


সন্দ্বীপে কাঠাঁখালি খালের উপরে ছোট বড় পাঁচটি বাঁধ, পানিবন্দী প্রায় ৬০ হাজার মানুষ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কাঠাঁখালি খালের ওপর পাঁচটি বাঁধ নির্মাণের ফলে ছোট-বড় বাঁধগুলোর কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এতে উপজেলার মুছাপুর ৭,৮,৯ নং ওয়ার্ড ও মগধরা ২,৩ নং ওয়ার্ড এলাকার প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালের ওপর নির্মিত বাঁধগুলো অপসারণ না করায় বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক সাতদিনের ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিভিন্ন এলাকায় বসতবাড়ি, গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, খালের উপরে মাটি ভরাট করে দোকান নির্মাণ এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ক্রমাগত বাড়ছে। কৃষিজমিতে জমে থাকা পানির কারণে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক মাছের ঘের ও পুকুরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

মুছাপুর ৯ নং ওয়ার্ডবাসীর অভিযোগ, একাধিক ব্যক্তি নিজস্ব স্বার্থের জন্য খালের ওপর বসতঘর, দোকানপাট ও মাছ ধরার জন্য বাঁধ নির্মাণ করে এ সংকট তৈরি করেছেন। তারা দাবি করছেন, দ্রুত দোকান এবং বাঁধগুলো অপসারণ করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা ভবিষ্যতে যাতে খাল দখল বা অবৈধ বাঁধ নির্মাণ না হয়, সে জন্য উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ইউ.এন.ও. আমজাদ হোসেনকে তিন দিন আগে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।

এলাকাবাসীর আশা, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তবে জলাবদ্ধতা কমবে এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ পাঁচটি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই) দুপুরের সময় পুলিশ শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে, নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে রাম প্রসাদ বাড়ৈর নিজ বসতবাড়িতে ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের দুদিনের মধ্যে গুগল ফর্মে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মাউশি সব স্কুল ও কলেজ প্রধানদের এ নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) প্রধানদের আগামী ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে গুগল ফর্মে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অতীব জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%