০৭:২৪ পি.এম
ইসরাইলে ছত্রপতি শিবাজির মূর্তি স্থাপন করা হবে। তেল আবিব ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করতে মূর্তি বসানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে মুম্বাইয়ে ইসরাইলের রাষ্ট্রদূত ইয়ানিভ রিভ্যাক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি মন্তব্য করেন যে, এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় ও ইসরাইলিদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের বিকাশ ঘটবে। ইসরাইলে বহু ভারতীয়ের বসবাস। দেশটির ডিমোনা শহরে প্রচুর ভারতীয় মানুষ বাস করেন। এই কারণে, এই শহরকে 'মিনি ইন্ডিয়া' বলা হয়ে থাকে।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে রিভ্যাক বলেন, 'ভারতে ছত্রপতি শিবাজি মহারাজের মাহাত্ম্য এবং গুরুত্ব কতটা তা আমরা জানি। শিবাজি মহারাজের বিশালাকার মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে তৈরি করে সেই মূর্তি ইসরাইলে নিয়ে যাওয়া হবে।'
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা
তিনি আরও বলেন, 'এটাকে শুধুমাত্র একটি সাধারণ প্রকল্প হিসেবে দেখলে হবে না। এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব থাকবে। এই মূর্তিস্থাপনের মাধ্যমে ভারত এবং ইসরাইলের মানুষের মধ্যে একটি সৌহার্দ্যের পরিবেশ গড়ে উঠবে। ইসরাইলের কোনও বড় শহরে এই মূর্তিস্থাপনের পরিকল্পনা রয়েছে।'
তবে, কোন শহরে এই মূর্তি স্থাপন করা হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি রিভ্যাক। এই প্রকল্পের জন্য মহারাষ্ট্র সরকারের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান ইসরাইলি রাষ্ট্রদূত। তিনি বলেন, শিবাজি মহারাজের ইতিহাস এবং তার কৃতিত্ব সম্পর্কে ইসরাইলিদের পরিচিতি করানোই এই প্রকল্পের উদ্দেশ্য।
রিভ্যাকের কথায়, 'ভারতের যেখানেই গিয়েছি, ইসরাইল সম্পর্কে ভারতীয়দের মধ্যে একটা শ্রদ্ধা চোখে পড়েছে। তাই ইসরাইলের সঙ্গে ভারতের যে আত্মিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। তার প্রথম ধাপ হল শিবাজি মহারাজের মূর্তিস্থাপন.'
আরও পড়ুন: মুম্বাই পুলিশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকির তদন্ত শুরু করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন