০৫:২৮ পি.এম
ভোলার লালমোহনে একটি পুরোনো আয়রন ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক খালে পড়ে মো. নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এই দুর্ঘটনা সোমবার (২৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে ঘটেছে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে।
এদিকে, এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন: মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ
নিহত নাইম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে। আর আহত আলামিন একই গ্রামের ভুট্টোর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামের ওপর অর্থাৎ পার্শ্ববর্তী ধলীগৌড়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মোল্লাজি গ্রামের ওপর নির্মিত আয়রন ব্রিজটির ওপর দিয়ে একটি বালুভর্তি ট্রাক পাড় হচ্ছিল। ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এই মুহূর্তে গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ট্রাকচালক নাইমকে মৃত ঘোষণা করেন এবং হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানা পুলিশের উপপরিদর্শক নুর আমিন।
তিনি বলেন, ‘গুরুতর আহত ট্রাকচালককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলপার আলামিন চিকিৎসাধীন রয়েছেন।’
আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন